
হাসান আলী জনি,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
আজ ৬ই আগষ্ট ময়মনসিংহের ভালুকায়, উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফাইনাল টুর্নামেন্ট -২০২২ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সালমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দীন আহমেদ ধনু এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য, সাবেক ভিপি-জনাবা মনিরা সুলতানা মনি এমপি মহোদয়।
আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,ভালুকা পৌর মেয়র,উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, বিরুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ মঞ্চ ভালুকা উপজেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগ,পৌর ছাত্রলীগ,কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমোখ।
পরিশেষে বিজয়ী দলকে পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে সকলে ধন্যবাদ জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।













