
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
৫আগস্ট রোজ শক্রুবার আনুমানিক সন্ধা ৭ টায় নরসিংদী জেলার রায়পুরা থানার চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস ছালাম মিয়া পাশের গ্রাম মুজিতপুর যাওয়ার পথে তার উপর দেশীয় অস্ত্র রামদা,বল্লম ও টেটাঁ নিয়ে হামলা করা হয়।আশে পাশে লোকজন শব্দ শুনে যাওয়ার পর ওদের ওপর ও হামলা করা হয়।আহতদের রায়পুরা হাসপাতালে ভর্তি করা হয়।কর্তব্যরত ডাক্তার সবাইকে চিকিৎসা করার পর জানান, যত তাড়াতাড়ি সম্ভব আব্দুস ছালাম মিয়াকে ঢাকা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করার জন্য।আজ সকালে ও দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এটা শুনে রায়পুরা থানার এস আই মুরাদ ওইখানে উপস্থিত হন।
আব্দুস ছালাম মিয়ার ছেলে আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ৯ নং ওয়ার্ড জানান, এটা একটা পূর্বপরিকল্পিত ছিল। আহত সংখ্যা ৪।আব্দুস ছালাম মিয়া,কবির,ছানাউল্লাহ, ইমরান
তিনি আরো বলেন, অভিযুক্তগুলো হলো,শামসুর মেম্বর, লিলি মিয়া, শামসুর মেম্বারের ছেলে ও ভাতিজারা।












