মৌতলা ছিদ্দিকিয়া দাখিল মাদরাসায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন।

আবদুস ছাত্তার,কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধি:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মৌতলা ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন মৌতলা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মহসিন উদ্দিন, মাওলানা ইয়াছিনুর রহমান,মোঃ রাশিদুল ইসলাম এবং সহ সুপার মাওলানা আফতাব উদ্দিন। শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে তাহলীল, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা।

আলোচনা সভায় হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বিয়োগন্তক ঘটনা ১৫ আগস্টের সেই রাতে জাতির জনকের পুরো পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ সকল মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

পরিশেষে মাওলানা মুহাম্মদ আফতাব উদ্দীনের মিলাদ-কিয়াম পরিচালনা ও মাওলানা মহসিন উদ্দীনের মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি, সাফল্য,মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত এবং জাতির জনকসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


মৌতলা ছিদ্দিকিয়া দাখিল মাদরাসায় জাতির জনকের শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here