বুড়িচংয়ে অবৈধ আটোরাইস মেইল ও পরিবেশ দূষণকারী মেইল মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

মোঃ মেহেদী হাসান,বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নে অবৈধ অটোরাইস মেইলও পরিবেশ দূষণকারী মেইল মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হালিমা খাতুন ও সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম। পাশের স্কুল, কলেজের শিক্ষার্থী ও বাসা বাড়ির লোকজন রাইস মিল গুলো থেকে আসা ছাই চোখে পড়ে আঘাত প্রাপ্ত হচ্ছেন,

অনেকের চোখ নষ্ট হয়েছে, ফসলের ক্ষেত নষ্ট হচ্ছে, বাসা বাড়ির লোকজন ঘরের বাইরে থাকতে পারছেন না এমন বিস্তর অভিযোগ শত শত মানুষের। মোবাইল কোর্ট পরিচালনাকালে অভিযোগ এর সত্যতা খুঁজে পাওয়া যায় এবং অভিযুক্ত ব্যক্তি গণ তাদের পরিবেশগত ছাড়পত্র না থাকা, বর্জ্য ব্যবস্থাপনা না থাকাসহ পরিবেশের ক্ষতি করছেন মর্মে দোষ স্বীকার করায় উপজেলা নির্বাহী অফিসার জনাব হালিমা খাতুন ৩টি মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা

সহকারী কমিশনার ভূমি ৪ টি মামলায় ২ লক্ষ ৬০ হাজার টাকা সহ মোট ৭টি মামলায় ৫ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এছাড়া ২টি অটোরাইস মিলের কোনো বৈধ কাগজ-পত্র না থাকায় সে দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এতে সহযোগিতা করেন কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সচিব, দেবপুর থানা পুলিশ। উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।


বুড়িচংয়ে অবৈধ আটোরাইস মেইল ও পরিবেশ দূষণকারী মেইল মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here