
যশোর জেলা প্রতিনিধি:
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) র সফল অভিযান পরিচালনায় ৬৪০ (ছয়শত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল গ্রেফতার করেন।
মঙ্গলবার (১৬ আগষ্ট ২০২২খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ আবু হাসান, এএসআই (নিঃ) এসএম ফুরকান, এএসআই (নিঃ) মোঃ শফিউর রহমান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম অভয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬:১০ ঘটিকায় যশোর জেলার অভয়নগর থানাধীন বুইকারা পোড়াবাড়ি সাকিনস্থ জনৈক সিরাজুল ইসলাম(৩০), পিতা- ইরফান এর মালিকানাধীন গাছ গাছালি যুক্ত জমির দক্ষিন পাশে ইটের সলিং রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ সোহেল রানা (৩৮), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং- ধোপাদী, থানা- অভয়নগর, জেলা- যশোরকে ৬৪০ (ছয়শত চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৪,৪২,০০০/= টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) এসএম ফুরকান বাদী হয়ে অভয়নগর থানায় এজাহার দায়ের করেন।





