বড়লেখায় নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর শোক সভা অনুষ্ঠিত 

0
68

হানিফ পারভেজ,বড়লেখা  প্রতিনিধি:

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত হয়েছে ও একই সময়ে শোক সভা পরবর্তী সময়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে আজ বিকেল ৫ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ হলরুমে নিজবাহাদুরপু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর।

 

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম উজ্জ্বল।

 

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।


বড়লেখায় নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর শোক সভা অনুষ্ঠিত 

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here