বড়লেখায় ছাত্র মজলিসের সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

0
116

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫টায় বড়লেখা শহরস্থ আলভীন রেস্টুরেন্টে আসন্ন ৯ ও ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে প্রাক্তণ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি সুলতান আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুল আলমের পরিচালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি আনিসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সাবেক জেলা সভাপতি এম. এম আতিকুর রহমান, মুহাম্মদ খায়রুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারী এনামুল হক, জেলা বায়তুলমাল ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সহ-সভাপতি মাওলানা মনোয়ার হোসাইন মাহমুদী, সহ-সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, সাবেক উপজেলা সভাপতি মনসুর আহমদ, সাবেক সেক্রেটারী মুজাহিদুল ইসলাম মাছুম, মাওলানা আবুল হাসান হাদী, মাওলানা আতিকুর রহমান, মাওলানা মারুফ আহমদ সহ প্রমুখ।


বড়লেখায় ছাত্র মজলিসের সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here