সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ সাকী’র মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও ইফতার মজলিশ অনুষ্ঠিত

0
82

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ কামাল বখত সাকী’র ২৪ তম মৃত্যু দিবসে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কালিগঞ্জে খতমে কুরআন, মিলাদ, স্মৃতিচারণ ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দ কামাল বখত স্মৃতি সংসদ এর সভাপতি বে-নজির তোহ্ফা ও সাধারণ সম্পাদক বে-নজির রীশতা’র আয়োজনে এ মজলিশ অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় মজলিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। বর্ষিয়ান রাজনীতিবীদ এ্যাডঃ শেখ মোজাহার হোসেন কান্টুর সার্বিক ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাবিব ফেরদাউস শিমুল, জেলা পরিষদ সদস্য শেখ ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকাত হোসেন, চেয়ারম্যান সাফিয়া পারভীন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য সেলিম শাহারিয়ার প্রমুখ।

দোয়া মোনাজাত পরিচানা করেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ ও আ’লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সূধীবৃন্দ।


সাতক্ষীরা জেলা আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ সাকী’র মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও ইফতার মজলিশ অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here