ঘোড়াঘাটে এক আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
121

মোঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্বনাথ টুডু (৭৫) নামে এক বয়োবৃদ্ধ আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ধারণা করা হচ্ছে আনুমানিক তিন দিন আগে সবার অগোচরে গলায় ফাঁস নেন তিনি। পরে স্থানীয় লোকজন তার নিজ ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

বিশ্বনাথ টুডু ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের কোশিগাড়ি এলাকার মৃত রায়া টুডুর ছেলে।

স্থানীয় চেয়ারম্যান সাজ্জাদ হোসেন জানান, বিশ্বনাথ মাদকাসক্ত ছিলেন। সারা দিন রাত চোলাই মদ খেয়ে মাতাল হয়ে থাকতেন। এই কারণে দশ বারো বছর আগে বিশ্বনাথ টুডুর স্ত্রী তাকে ও এক মেয়েকে ফেলে রেখে বাড়ি থেকে চলে যান। পরে তার এক মাত্র মেয়েকে বিয়ে দিয়ে দেন বিশ্বনাথ টুডু। সেই থেকে বাসায় একাই থাকতেন তিনি। আর এই কারণে ধারণা করা হচ্ছে, পরিবারের অন্য লোকজনের সাথে বনিবনা না হওয়া এবং একাকীত্ব থেকে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি আর এ কারণে এই ঘটনা ঘটিয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামান বলেন, এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


ঘোড়াঘাটে এক আদিবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here