কক্সবাজারের টেকনাফে এনাম বাহিনীর নেতৃত্বে ইফতারের আগ মুহূর্তে ফিল্ম স্টাইলে জুবায়ের নামে এক যুবককে গুলি করে হত্যা

0
135

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাজির পাড়া এলাকায় ইয়াবার লেনদেনকে কেন্দ্র করে জুবায়ের নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে এনাম বাহিনীর সন্তাসীরা।

নিহত যুবকের নাম জোবায়ের (৩০)। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহত জুবায়ের চাচা জাফর জানান, আমরা প্রতিনিদিনের ন্যায় পরিবারের সবাইকে নিয়ে ইফতার করতে বসি হটাৎ নাজিম উদ্দীন ও ফিরুজ, জাগির সহ ২০/৩০ জন সন্তাসী আমার বাড়িতে এসে আমার চাচাতো ভাইকে কথা আছে বলে ঘর থেকে ডেকে নিয়ে বাহির করে, পরে একপর্যায়ে নাজিম উদ্দীন জুবায়ের মাথায় গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ভুক্তভোগীর জুবায়ের চাচা আরো জানান, এই ঘটনার সাথে এনাম মেম্বার জড়িত রয়েছে তারা এনাম মেম্বারের নেতৃত্বে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা আমার পরিকল্পিত ভাবে জুবায়েরকে হত্যা করেছে।

ভুক্তভোগী জুবায়ের বড় ভাই আব্দুস সত্তর জানান, আমার ভাই একজন রোজারদার আমরা আমার ভাই সবাই ইফতার করতে বসি হঠাৎ আমার ভাইকে ইফতার করার সময় পর্যন্ত দিলো না ঘাতক এই সন্তাসী বাহিনী, নাজিম উদ্দীন, ফিরুজ, জাগির হোসন, এনামুল হক প্রকাশ এনাম মেম্বার, মোঃ হোসন, শামশুল হক, প্রকাশ বদা ফুলা, তারা পুর্বপরিকল্পনা করে এনাম বাহিনীর নেতৃত্বে হঠাৎ আমার বাসায় এসে আমার ভাইকে গুলি করে হত্যা করে।

গুলিবিদ্ধ অবস্থায় আমার বাইকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্মব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন, এখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলেই কর্তব্যরত চিকিৎসক আশংকা জনক হওয়ায় গুলিবিদ্ধ জুবায়েরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন, গুলিবিদ্ধ জুবায়েকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে আমার ভাই মৃত্যু বরণ করে। আমি প্রত্যেক প্রশাসনের নিকট আমার ভাই হত্যার খুনীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

বিশেষ সুত্রে জানা যায়, বহু দিন ধরে সদর ইউনিয়নের নাজির পাড়া গ্রামের জাগির হোছনের পুত্র নজুমুদ্দিনের সঙ্গে একই এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র জোবায়েরের মধ্যে ইযাবার লেনদেনের টাকা নিয়ে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয়। এ ঘটনার রেশ ধরে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে নজুমুদ্দিনের নেতৃত্বে জোবায়েরের বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জোবায়ের এর মাথায় গুলি করে পালিয়ে যায় নজুমুদ্দিন, ফিরোজ ও তার সাঙ্গপাঙ্গরা।

ঘটনার বিষয়ে জানতে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য এনামুল হকের সাথে মুঠোফোন যোগাযোগ জানা যায়, জোবায়ের নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কী কারণে গুলি করা হয়েছে তা নিশ্চিত হতে পারিনি। তবে এই ঘটনার সাথে সেই জড়িত আছে কিনা জানতে চাইলে তিনি ঘটনা স্হলে ছিলনা বলে এড়িয়ে যান এবং ঘটনার সময় এলাকায় বাহিরে থাকার কথা বলেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, গুলাগুলির ঘটনা শুনেছি এবং ঘটনা স্হল থেকে একজনকে গ্রেফতার করা হয় এবিষয়ে পুলিশের একটি টিম কাজ করছে।


কক্সবাজারের টেকনাফে এনাম বাহিনীর নেতৃত্বে ইফতারের আগ মুহূর্তে ফিল্ম স্টাইলে জুবায়ের নামে এক যুবককে গুলি করে হত্যা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here