লালমোহনে ধানের শীষ প্রতীকের পক্ষে কৃষক দলের গণসংযোগ ও প্রচারণা

0
20

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে ভোলা – ৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেছেন জাতীয়তাবাদী কৃষক দল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) লালমোহন উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে লালমোহন বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ প্রচারণা চালানো হয়।

লালমোহন পৌরসভা কৃষক দলের সাধারণ সম্পাদক মনসুর হেলাজ তালুকদার বলেন, দেশের আগামী দিনের প্রত্যাশা পূরণে বিএনপির অঙ্গীকার, তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা আমরা ভোটারদের কাছে তুলে ধরছি। পাশাপাশি আমাদের নেতা মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এর সততা, নিষ্ঠা ও দেশপ্রেমসহ তার অভিজ্ঞতা ও দক্ষতার কথা তরুণ প্রজন্মকে অবগত করছি। এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জয় লাভ করবো।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত তসলিম, উপজেলা কৃষক দল নেতা মো. মিজানুর রহমান, মামুন গাজি, পৌরসভা কৃষক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক মনসুর হেলাজ তালুকদারসহ উপজেলা ও পৌরসভা কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


লালমোহনে ধানের শীষ প্রতীকের পক্ষে কৃষক দলের গণসংযোগ ও প্রচারণা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here