পিয়াইন নদীতে বিলাই বোমা ও সেইভ মেশিন আঘাতে শ্রমিকের মৃত্যু

0
237


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পিয়াইন নদীতে বিলাই বোমা মেশিন ও সেইভ মেশিনের গর্তে পাথর উত্তোলন করতে গেলে বিলাই বোমা মেশিনের পানির ঘুর্নিতে কিশোর শ্রমিক তলিয়ে গেলে সেইভ মেশিনের পাখায় জড়িয়ে মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায় দীর্ঘদিন জাফলং পিয়াইন নদীর জাফলং ব্রিজের নিচ, চা-বাগান, নয়াগাঙ্গের পাড়, নয়াবস্তি, কান্দুবস্তি, জুমপার এলাকায় পাথর ও বালু মাফিয়া চক্রের অন্যমত হোতা ইমরান হোসেন সুমন ও তার বাহিনীর সদস্যরা প্রশাসনের নামে চাঁদা উত্তোলনের মাধ্যমে পিয়াইন নদীতে রাতভর বিলাইবোমা ও সেইভ মেশিন দিয়ে পাথর উত্তোলন করে আসছে। গতকাল ইমরান হোসেন সুমন উরফে জামাই সুমনের মালিকানাধীন দাবী করা পিয়াইন নদীর জায়গা হতে গতকাল ১০ এপ্রিল শনিবার বিকাল ৪টায় পাথর উত্তোলনের জন্য যায় সুনামগঞ্জ মধ্যনগর থানার জাতীয়পাড়া গ্রামের মঙ্গল আলী, ভূট্টো মিয়া, পালাশ মিয়া ও মর্জিনা বেগম পাথর উত্তোলন করতে করতে নামে। হঠাৎ করে বিলাই বোমা মেশিন চালু করা হলে পানির ঘুর্নিতে কিশোর শ্রমিক তলিয়ে গেলে সেইভ মেশিনের পাখায় জড়িয়ে যায়। মঙ্গল আলী, ভূট্টো মিয়া ও মর্জিনা বেগম নদীর গর্তের মধ্যে হতে উঠতে পারলে পলাশ মিয়া (১৪) সেইভ মেশিনের পাখার আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে পাথর ও বালু মাফিয়া চক্রের সদস্যরা স্থানীয় সাংবাদিক ও প্রশাসন কে জানায় নৌকার পাখায় জড়িয়ে মৃত্যু হয়েছে বলে হুমকী প্রদর্শন করা হয়। দ্রুত সময়ের মধ্যে জাফলং ব্রিজের নিচ, চা-বাগান, নয়াগাঙ্গের পাড়, নয়াবস্তি, কান্দুবস্তি, জুমপার এলাকার চলমান প্রায় ৩শতাধিক সেইভ মেশিন ও শতাধীক বিলাই বোমা মেশিন সরানো হয়। স্থানীয় গোয়াইনঘাট থানা পুলিশকে নৌকার ফ্যানের আঘাতে এক বারকী শ্রমিকের মৃত্যু হয়েছে মর্মে সংবাদ জানানো হয়েছে। সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত কিশোরের লাশ উদ্ধার করে অধিকাতর তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয় তদন্ত করে মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে।


পিয়াইন নদীতে বিলাই বোমা ও সেইভ মেশিন আঘাতে শ্রমিকের মৃত্যু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here