
শাহরিয়ার শাকিল,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ে আমেরিকা প্রবাসী মোঃ আবু সায়েম এর অর্থায়নে হাজী আব্দুর রাজ্জাক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে (৩ জানুয়ারি) মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ের হলরূমে মাষ্টার তারেক হাসনাত এর সঞ্চালনায় দাতা সদস্য আব্দুল হাই মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী।
বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বড়লেখা উপজেলা আওয়ামীলিগের অর্থ সম্পাদক ছয়দুল আহমদ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, বিদ্যালয়ের সিনিওর শিক্ষক আকিবুল হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা আওয়ামীলিগের সাংস্কৃতিক সম্পাদক ইয়াছিন আলী,ইতালি ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদ উদ্দিন, সহকারী শিক্ষক নান্টু রঞ্জল পাল, ব্যবসায়ী আবুল কালাম, জাকির হোসেন সহ উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি বৃন্দগন বিদ্যালয়ের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে বিদ্যালয়ের যে কোনো কাজে সব ধরনের সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরিশেষে পয়লোয়ান বাড়ি উচ্চ বিদ্যালয়ে হাজী আব্দুর রাজ্জাক ভবন এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন অতিথিবৃন্দগন।













