আমেরিকা প্রবাসী শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরীর ‘হুদাল্লিল মুত্তাকিন’বইয়ের মোড়ক উন্মোচন

ইমরানুল হাসান,বিশেষ প্রতিনিধি শান্তিগঞ্জ সুনামগঞ্জ:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ঠ আলেমে দ্বীন, লেখক, গবেষক ও ইসলামি স্কলার শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরীর বয়ান সংকলন ‘হুদাল্লিল মুত্তাকিন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেলে মুহাদ্দিসে গাজিনগরী গবেষণা পরিষদ বাংলাদেশের উদ্যোগে সিলেট নগরীর কেন্দ্রীয় সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে মোড়ক উন্মোচন করা হয়।কথাসাহিত্যিক রশীদ জামীল’র সম্পাদনায় ও লেখক-সাংবাদিক ইলিয়াস মশহুদ’র গ্রন্থনায় প্রকাশিত হয়েছে “হুদাল্লিল মুত্তাকিন”। পরিবেশনায় রয়েছে অভিজাত ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান কালান্তর প্রকাশনী।

আজাদ দ্বীনি এদ্বারায়ে তালীম বাংলাদেশ বোর্ডের সভাপতি শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা হাসান বিন ফাহিম এবং হাফিজ মাওলানা মাহমুদুর রহমান মিলাদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামেয়া কাসিমুল উলুম দরগাহে হযরত শাহজালাল (রহ.) সিলেট’র মুহতামিম ও শায়খুল হাদিস মুহিব্বুল হক ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মাওলানা শাহীনুর পাশা চৌধুরী , মাওলানা আতাউল হক জালালাবাদী, মাওলানা আবুল খায়ের বিতঙ্গলী, মুফতি শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুফতি ফুজাইল আহমদ, মুফতি মতিউর রহমান, মুফতি এহতেশামুল হক কাশেমী, মাওলানা সাইদুজ্জামান আল-হায়দার,মুফতি আহমেদ কবির কাওছার, মাওলানা সাইফুল ইসলাম। মাওলনা কবির আহমদ।

এসময় উপস্থিত ছিলেন মুহাদ্দিসে গাজীনগরী গবেষনা পরিষদের সভাপতি মাওলানা আব্বাস আলী, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা ইউসুফ আহমদ, মাওলানা জিয়াউল হক, মাওলানা ইমামুল হক, মাওলানা শামসুল হক, মাওলানা ফয়ছল আহমদ, মাওলানা শহীদ আদনান, মাওলানা আমান উল্লাহ প্রমুখ।


আমেরিকা প্রবাসী শায়খ হাম্মাদ আহমদ গাজিনগরীর ‘হুদাল্লিল মুত্তাকিন’বইয়ের মোড়ক উন্মোচন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles