আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণায় গৌরীপুর সিধলায় নাজিম উদ্দিন এমপির গণজোয়ার

0
93

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

গত ১৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ রোজ শনিবার বিকেল ৩ টায়, ময়মনসিংহ-৩ গৌরীপুর সংসদীয় আসনের ১০ নং সিধলা ইউনিয়নে, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, প্রাপ্তি ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের প্রত্যাশা বিষয়ক উঠান বৈঠক আয়োজন করে ১০ নং সিধলা ইউনিয়ন আওয়ামী লীগ। ১০ নং সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সিধলা ইউনিয়ন পরিষদের চার বারের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং ১০ নং সিধলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মাস্টারের সঞ্চালনায়, উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

উঠান বৈঠকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৌরীপুরের উন্নয়ন, প্রাপ্তির কার্যক্রমগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেন এমপি মহোদয়। এছাড়া স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনা সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন। এ সময় বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সফলতা তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগ সরকারকে জয়যুক্ত করার আহ্বান জানান।

বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ বলেন, “আমরা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এ প্রজন্মের যুবক-যুবতীদের দায়িত্ব হলো দেশ রক্ষা করা। তিনমাস পর নির্বাচন হবে। এবারের যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, ব্যালট যুদ্ধ। রাজাকার-আলবদরদের হটাতে হলে ব্যালট যুদ্ধ করে জয়ী হতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে, নাকি যারা ৩০ লক্ষ লোককে হত্যা করেছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে। সেই বিচারের মালিক আপনারা।”

৫ হাজার মহিলার উপস্থিতিতে গণজোয়ারে পরিণত হয় মনাটি উচ্চ বিদ্যালয়ের মাঠ। সিধলাবাসী দেখিয়ে দিয়েছে নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে আরেকবার নেতৃত্বে আনতে তারা প্রস্তুত। সিধলা ইউনিয়ন নাজিম উদ্দিন এমপি মহোদয়ের জন্মস্থান। স্বভাবতই সিধলাবাসীর নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয়ের প্রতি আলাদা নজর থাকে। সিধলাবাসী চাই আবারও এমপিটা যেন সিধলাতেই থেকে যায়। তাই তো কাজ কর্ম ফেলে নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয়ের ডাকে, এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে ছুটে এসেছেন উঠান বৈঠকে।

উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. হেলাল উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক উমর ফারুক স্বাধীন, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ সুলতান জনি প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আওয়ামীলীগ সরকারের উন্নয়ন প্রচারণায় গৌরীপুর সিধলায় নাজিম উদ্দিন এমপির গণজোয়ার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here