জাতীয় দৈনিক ‘আজকের বসুন্ধরা ‘পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ সন্মাননা পেলেন সাংবাদিক শামীম তালুকদার

0
117

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

জাতীয় দৈনিক ‘আজকের বসুন্ধরা ‘পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পল্টন টাওয়ারে পালিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন, দৈনিক ‘আজকের বসুন্ধরা ‘পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার তানিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পত্রিকার অন্যান্য কর্মকর্তাগণ,সকল বিভাগীয় ব্যুরো প্রধান, জেলা প্রতিনিধি ও উপজেলা প্রতিনিধিসহ প্রমুখ।

দৈনিক ‘আজকের বসুন্ধরা ‘পত্রিকার ১৮ তম বর্ষপূর্তিতে নিয়মিত সঠিক সংবাদ পরিবেশন করে বিশেষ অবদান রাখায় এবং নিয়মিত এজেন্টের বিল পরিশোধ করায় দৈনিক ‘আজকের বসুন্ধরা ‘পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চীফ শামীম তালুকদারসহ আরো অনেককেই সম্মাননা স্মারক প্রদান করা হয়। সাংবাদিক শামীম খান দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সহ উক্ত পরিবারের সকলকে ধন্যবাদ জানান, শামীম খান বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমাদের কাজ, আমরা দেশ, জন গণের পাশে ছিলাম, সব সময় থাকবো ইনশাআল্লাহ।

আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান শেষে মধ্যাহ্ন ভোজন করার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করা হয়।


জাতীয় দৈনিক ‘আজকের বসুন্ধরা ‘পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ সন্মাননা পেলেন সাংবাদিক শামীম তালুকদার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here