
মাজহারুল ইসলাম জয়,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
আবেগ অনুভূতি ভালোবাসার স্বেচ্ছাসেবক প্রিয় সংগঠন শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন এর প্রথম ধাপ কার্যক্রমে আজকে শুভ উদ্বোধন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিয় রবিন আহম্মেদ স্যার এবং শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল সদস্য বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে শ্যামগঞ্জ হেল ফাউন্ডেশন এর চেয়ারম্যান রবিন আহাম্মেদ স্যার বলেন বিন্দু বিন্দু বালু কণায় যেমন মরুভূমির সৃষ্টি হয় তেমনি ছোট ছোট প্রতিটি পদক্ষেপ এর মাধ্যমে একদিন শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন এর সুনাম ও সুখ্যাতি ছড়িয়ে পড়বে সমগ্র বাংলাদেশে! তার জন্য প্রতিটি কর্মীকে সংগঠনের কাজে নিঃস্বার্থ ভালোবাসা এবং পরিশ্রম থাকতে হবে! সমাজের যেকোনো প্রয়োজনে ও মানব কল্যাণের উদ্দেশ্যে শ্যামগঞ্জ হেল ফাউন্ডেশন কাজ করবে এবং সংগঠনের প্রতিটি কর্মী নিঃস্বার্থভাবে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের লক্ষ! আমাদের এই লক্ষ থেকে একদিন শ্যামগঞ্জ তথা সারা বাংলাদেশের প্রতিটি কোনায় এমন সামাজিক ও মানবিক সংগঠনের তৈরি হবে ইনশাআল্লাহ।
শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের সভাপতি এস এম আব্দুল হান্নান বলেন,দায়িত্ব ও কর্তব্যবোধ থাকা প্রত্যেক মানুষের একান্ত জরুরি কারণ এটিই তার মনুষত্বের অন্যতম পরিচয়। মানুষ হিসেবে একজন মানুষের যেমন দায়িত্ব ও কর্তব্য থাকে তেমনি মানুষ হিসেবেও অন্যের প্রতি মানবিকতা ও সহমর্মিতা প্রদর্শন তার কর্তব্যের মধ্যে পড়ে। অতএব কর্তব্য ও দায়িত্বের অবহেলা করা কখনই কাম্য নয়। আমি শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন এর একজন ক্ষুদ্র কর্মী হিসাবে বরাবরই শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশন এর প্রতিটি কাজ বাস্তবায়ন করার জন্য ভূমিকা পালন করিব ইনশাআল্লাহ।
সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বলেন, আমি যথাসম্ভব চেষ্টা করবো নিজের পরিধির ভেতর থেকে যত বেশি সম্ভব কাজ বাস্তবায়ন করার এবং মানুষের কল্যাণে পাশে থাকার।
শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয় বলেন, পূর্বে আমি শ্যামগঞ্জ হেল্প ফাউন্ডেশনের হয়ে বিভিন্ন ধরনের মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলাম। আমি আমার সর্বোচ্চ দিয়ে সংগঠনের পাশে থেকেছিলাম এবং ভবিষ্যতে আমি আমার সর্বোচ্চ দিয়ে সংগঠনের প্রতি এবং সংগঠনের সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখিতে সর্বোচ্চ চেষ্টা করিব। এবং সংগঠনকে গতিশীল করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রমে তরুণদেরকে উৎসাহিত করিব। মানুষ মানুষের জন্য, মানব সেবাই প্রকৃত ধর্ম, জয় হোক মানবতার, জয় হোক প্রিয় সংগঠনের।












