নড়াইলে পৃথক মামলায় ছয় মাস, আট মাস এবং নয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত গ্রেফতার ৪

0
84

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মারামারি ও মাদক মামলায় ছয়, আট ও নয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খায়রুল আলী, আহম্মদ আলী, শফিকুল ইসলাম ও মোঃ শুভ বিশ্বাস, রমজান বিশ্বাস কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। খায়রুল আলী লোহাগড়া থানার লাহুড়িয়া রাজাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে, আহম্মদ আলী লোহাগড়া থানার লাহুড়িয়া রাজাপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে, শফিকুল ইসলাম লোহাগড়া থানার রায়গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে ও মোঃ শুভ বিশ্বাস, রমজান বিশ্বাস লোহাগড়া থানার কুন্দসী গ্রামের আঃ জলিল বিশ্বাসের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই (নি:) শেখ কামরুজ্জামান, এএসআই (নি:) মোক্তার হোসেন, এএসআই (নিঃ) জামরুল ইসলাম ও এএসআই (নঃ) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার লাহুড়িয়া ও পৌরসভাধীন এলাকার নিজ বাড়ি থেকে অদ্য ভোরে তাদের গ্রেফতার করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


নড়াইলে পৃথক মামলায় ছয় মাস, আট মাস এবং নয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত গ্রেফতার ৪

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here