নেত্রকোনার আট পাড়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

0
110

মোঃআল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সহ-শিক্ষা কার্যক্রম এর আওতায় নেত্রকোণার রেড ক্রিসেন্ট ইউনিট কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপি রেড ক্রস -রেড ক্রিসেন্ট ইউনিটের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ-২০২৩ আটপাড়া বানিয়াজান সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ৫৩ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয় ও প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। দুইদিন ব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট ইউনিটের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের বিষয়দির মধ্যে ছিল প্রাথমিক চিকিৎসার ধারণা, দম আটকানো, রক্তকরণ, রক্তপাত, ড্রেসিং, শক ফিট মোচার লক্ষণ ও এর সমাধান, বিদ্যুৎ শর্টসার্কিট হলে এর সম্রধান, দূর্যোগ মূহুর্তে বিভিন্ন সাহায্য সহযোগিতা পৌঁছানো ইত্যাদি। এ প্রশিক্ষণের সভাপতিত্ব করেন বানিয়াজান সি টি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেত্রকোণা জেলার অন্যতম রাজনীতিবিদ ও নেত্রকোণা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্য নির্বাহী সদস্য আবু নাসের খান মিলু এবং আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ ফারাস, সাংবাদিক রাশেদুল হাবিব ভূঁইয়া, ইকবাল, জহিরুল ইসলাম খান হীরা, প্রশিক্ষণার্থী ছাত্র/ছাত্রীবৃন্দ প্রমূখ।

এছাড়াও দুই দিনব্যাপী প্রশিক্ষক হিসেবে ছিলেন নেত্রকোণা রেড ক্রিসেন্ট ইউনিট ভ্যালেন্টিয়ার রকিবুল ইসলান, আমিরুল ইসলাম অন্তর, জান্নাতুল ফেরদৌস। পরে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “মৌলিক ও প্রাথমিক চিকিৎসাগুলো নিজেদের এবং প্রতিবেশীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া থাকলে যেকোন পরিস্থিতিতে একজন অসুস্থ মানুষকে বাঁচানো যায় ।” এজন্য সমাজের সচেতন মানুষদের উচিৎ প্রশিক্ষণ গ্রহণ করা।


নেত্রকোনার আট পাড়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের শিক্ষার্থীদের মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here