লালমনিরহাটের আদিতমারীতে ৬১ ইউপি সদস্য বিএনপিতে যোগদান

নুরুজ্জামান,লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত মোট ৬১ জন ইউনিয়ন পরিষদ সদস্য ও সদস্যা বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাতে লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুলের বাসভবনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপিতে যোগদানের ঘোষনা দেন। পরে অনুষ্ঠানে নবাগত সদস্যরা ফুলের তোড়া ও ধানের শীষের প্রতীক দিয়ে রোকন উদ্দিন বাবুলের হাতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন
সারপুকুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবু সাঈদ, নুরুন্নবী ও রমণীকান্ত; ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আনিসুর রহমান ও মোফাজ্জল হোসেন; কমলাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহমান, সহিদ মিয়া, গোলাপ হোসেন, লাকি বেগম ও ময়না রানী;‌ সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল ইসলামসহ উপজেলার আটটি ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্য ও সদস্যাগণ।

যোগদান অনুষ্ঠানে বক্তব্যে বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেন,‌ “বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। উন্নয়নের নামে হয়েছে লুটপাট, দুর্নীতি ও স্বজনপ্রীতি।” তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করা হবে। আজ আপনাদের পাশে পেয়ে আমি গর্বিত ও অনুপ্রাণিত। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটে বিজয় অর্জনের মাধ্যমে এ এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা একসঙ্গে কাজ করব। অনুষ্ঠানে বিএনপি’র স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধিদের এই দলবদল কালীগঞ্জ-আদিতমারী আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।


লালমনিরহাটের আদিতমারীতে ৬১ ইউপি সদস্য বিএনপিতে যোগদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles