
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের ডাসারে সাজাপ্রাপ্ত পলাতক আসামি কিরন বিশ্বাস (৩৭) গেপ্তার করা হয়েছে।
আজ রবিবার দুপুর ১১ঃ০০ টার সময়ে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার
করা হয়।
পুলিশ সূত্রে জানাযায় যে, গোপন সংবাদের ভিত্তিতে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামানের দিকনির্দেশনা ও পরামর্শ ক্রমে এ এস আই মো: শাহিন সংঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি কিরন বিশ্বাসকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সি আর-৩৪৬/২০ মামলার আসামি কিরন বিশ্বাস উপজেলার নবগ্রাম ইউনিয়নের মৃত: সুরেন বিশ্বাসের ছেলে। এ বিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে
আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং গ্রেফতারকৃত আসামিকে থানা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।





