বড়লেখায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

0
76

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সমুহ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তরুণ সংগঠকরা অংশগ্রহণ করেন।

সহকারি কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ সমূহ উপস্থাপন করেন।

কর্মশালার সমাপনি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।


বড়লেখায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here