দুই বছর পর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

মোঃ আঃ কাফি হোসেন,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

ঘোড়াঘাট উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দুই বছর পর ঈদের জামাত অনুষ্ঠিত হল।
২০২০ সালে করোনা মহামারীর কারনে সারা দেশে লকডাউন শুরু হয়। সেই থেকে মাঠে ঈদের জামাত আদায় বন্ধ হয়ে যায়। ঈদের নামাজ সবাই মাঠে আদায় করতে পেরে মুসল্লীরা খুব আনন্দিত।

উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু চেয়ারম্যান ৪ নং ঘোড়াঘাট সদর ইউনিয়ন পরিষদ, সে সবাইকে উদ্দেশ্য করে বলেন মাঠে যেন আবারও নামাজ আদায় করতে পারি সেই দোয়ায় সবাই করবো ইনশাআল্লাহ। এবং সতর্ক করে বলেন কম বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল যেন না দেন আনন্দের চেয়ে জিবনের মূল্য অনেক বেশী। মাঠে আরও উপস্থিত ছিলেনঃ মোঃ রাফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার ঘোড়াঘাট । মোঃ শাহ আব্দুর রেজা, সভাপতি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। আরও বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষক ও রাজনৈতিক দলের নেতারা এবং সাধারন মুসল্লীরা উপস্থিত ছিলেন। পরিশেষে ইমাম দেশ ও জাতির জন্য দোয়া চেয়ে মোনাজাত শেষ করেন।


দুই বছর পর উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles