বড়লেখায় সজলের সৌজন্যে শাহবাজপুর ইউনিয়নে নগদ অর্থ উপহার প্রদান

0
148

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার বড়লেখায় প্রবাসীদের অর্থায়নে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ক্রীড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠক এমদাদুল ইসলাম সজলের সৌজন্যে ভানবাসি মানুষের মাঝে ধারাবাহিকভাবে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় আজ ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় অর্ধশত পরিবারের মাঝে প্রাথমিকভাবে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকাল ১১ ঘটিকায় উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি সদস্য মকসুদ আহমদ রানার সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার সদস্য সচিব তাহমীদ ইশাদ রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদ্য সাবেক প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু।

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আবুল আজিজ, সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী কবির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আব্দুল হালিম।

এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ও সুপ্রভাত সিলেট অনলাইন চ্যানেলের ব্যবস্থাপনা সম্পাদক আহমেদ নোমানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।


বড়লেখায় সজলের সৌজন্যে শাহবাজপুর ইউনিয়নে নগদ অর্থ উপহার প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here