কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিন চৌধুরীকে সম্মাননা প্রদান

0
92

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরীর স্বদেশ আগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে রাজদিঘিরপার বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে বাজার সভাপতি আব্দুস শহীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি অধ্যক্ষ ফখর উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, আব্দুর রহিম মাষ্টার, আওয়ামীলীগ নেতা ইলিয়াছুর রহমান মহরম, শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বশর জিল্লুর।
ছাত্রনেতা রুমেল আহমেদ রিফাতের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, সহকারি অধ্যাপক আব্দুল আহাদ, প্রধান শিক্ষক মিছবাহুর রহমান, পোষ্ট মাষ্টার আব্দুল মন্নান, রুমেল আহমদসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
বক্তরা বলেন, ফখর উদ্দিন চৌধুরী এই এলাকায় শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই অবদান অনস্বীকার্য। ইতিহাসের পাতায় মাইলফলক হিসাবে থাকবে।


কমলগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী ফখর উদ্দিন চৌধুরীকে সম্মাননা প্রদান

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here