প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, জামায়াতকর্মী গ্রেফতার

0
121

রাজশাহীতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার অভিযোগে রাকিবুল ইসলাম (৩৫) নামের এক জামায়াতকর্মীকে ধরে পুলিশে দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডি (পূর্বপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে রাকিবুল কয়েকদিন আগে তার নিজস্ব ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। শনিবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে রাকিবুল গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ধরে ফেলেন। এরপর পুলিশে খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাকিবুল জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। যে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি শেয়ার করা হয়েছে, সেটিও তার বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

ইত্তেফাক


প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার, জামায়াতকর্মী গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here