নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২

0
69

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অদ্য ০৬ সেপ্টেম্বর ২০২২ খ্রি: তারিখ সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

এস আই(নিঃ) অপু মিত্র সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে আসামী আফিকুল ইসলাম(২৪), পিতা: অহিদুল ইসলাম এবং আরমান সরদার(২৪), পিতা: করিম সরদার, উভয় সাং: ভওয়াখালী, থানা ও জেলা: নড়াইলদ্বয়কে ১১৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ২.৫০ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পিছনে অবস্থানকালে গ্রেফতার করে।

আসামিদ্বয়ের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।


নড়াইল ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here