ভূরুঙ্গামারীতে হত্যার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেফতার ২।

0
288

মোঃ রোকনুজ্জামান রোকন,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে মূল আসামিসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ। জানাগেছে, উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হেলোডাঙ্গা গ্রামের আমেজ মন্ডলের পুত্র রতন মিয়া (২৮) গত ১২ সেপ্টেম্বর রাতের খাবার শেষে বাড়ির পাশে একটি দোকানে যায়। দীর্ঘ সময় ছেলে বাড়িতে না আসায় ছেলের মোবাইলে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরের দিন সকালে খোঁজা খুজির এক পর্যায়ে জানতে পারে আলতাফুর নামের এক যুবক রাত ১০টার দিকে রতনকে চর বারুইটারী হাফিজিয়া মাদ্রাসার দিকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে রতন মিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলেন না।

গত ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে দুধকুমার নদের হেলোডাঙ্গা ঘাটে বালুর বস্তার সাথে হাত পা বাঁধা অবস্থায় একটি মৃতের লাশ পাওয়া যায়। পরে রতনের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করে। এব্যাপারে (১৭ সেপ্টেম্বর) রবিবার মৃতের পিতা আমেজ মন্ডল বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় দুইজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১৬ তারিখ ১৭.০৯.

গত রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল উপজেলার আন্ধারীঝাড় এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার সাথে জড়িত আলতাফুর (২৮) ও আসাদুল (৩৩) কে আটক করে এবং ধৃতদের স্বীকারোক্তি মোতাবেক মৃতের মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামীসহ ২জনকে গ্রেফতার করে তাদের কাছ হতে ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়। এবং সোমবার সকালে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।


ভূরুঙ্গামারীতে হত্যার ২৪ ঘন্টার মধ্যে প্রধান আসামিসহ গ্রেফতার ২।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here