নরসিংদীর রায়পুরাতে এসএসসি ও সমমান পরীক্ষায় বিশৃঙ্খলার অভিযোগে বিনাশ্রম কারাদণ্ড

0
180

তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় এসএসসি ও সমমান পরীক্ষার ৩য় দিনে উওর পএ সরবরাহের চেষ্টা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম নাদিম নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৯ সেপ্টেম্বর রোজ সোমবার দুপুরে রায়পুরা উপজেলার সিরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানাযায়,অভিযুক্ত রফিকুল ইসলাম নাদিম রায়পুরা উপজেলার বড়চর এলাকার আবুল কালামের ছেলে।এসএসসি পরীক্ষা কেন্দ্রের বহিরাগত রফিকুল ইসলাম নাদিম পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের সাথে কথা বলে উওর পর সরবরাহসহ কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
এ সময় কেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে হাতে নাতে ধরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শফিকুল ইসলামের নিকট হাজির করে। এসময় অভিযুক্ত রফিকুল ইসলাম নাদিম তার অপরাধ স্বীকার করেন।পরে নির্বাহী হাকিম ভ্রাম্যমাণ আদালত ১৯৮০ এর ১১১৬৩ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


নরসিংদীর রায়পুরাতে এসএসসি ও সমমান পরীক্ষায় বিশৃঙ্খলার অভিযোগে বিনাশ্রম কারাদণ্ড

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here