কটিয়াদী উপজেলা শাখার যুবদলের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান রাসেলের স্বরনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত ।

0
87

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে শুক্রবার বিকেলে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে হাবিবুর রহমান রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান রাসেলের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতিদল,উলামা দল ও তার অসংখ্য গুণগ্রাহী , আত্মীয় স্বজনরা দোয়া ও শোক সভায় অংশগ্রহণ করেন।

সভায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, কিশোরগঞ্জ জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, বাবু জীবন চন্দ্র দাস,উপজেলা কৃষক দলের আহ্বায়ক, মোঃ শাজাহান, সাবেক সভাপতি, চাঁষী ফারুক, শ্রমিক দলের আহ্বায়ক, মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সেতু প্রমুখ ।


কটিয়াদী উপজেলা শাখার যুবদলের সাবেক সভাপতি মরহুম হাবিবুর রহমান রাসেলের স্বরনে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here