
তাছলিমা আক্তার,রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার উওরবাখরনগর ইউনিয়নের উওর বাখরনগর গ্রামের ইদ্দিস মিয়া(৫০)এর সাবলের আঘাতে ছোট ভাই শহিদ মিয়া(৪০) এর মৃত্যু হয়।
৩০ সেপ্টেম্বর রোজ শুক্রুবার দুপুরে উওরবাখরনগর ইউনিয়নের উওর বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে।পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত বড়ভাইকে পুলিশ গ্রেপ্তার করেন।দুজনই উওরবাখরনগর গ্রামের মৃত: মান্নান মিয়ার ছেলে।
শহিদ মিয়ার ন্ত্রী জানান,শুকক দুপুরে পারিবারিক কলহের কারনে ইদ্দিস মিয়ার ন্ত্রী ও মেয়ের সাথে আমাদের ঝগড়া হয়।ঝগড়ার এক পর্যায়ে ইদ্রিস মিয়ার ন্ত্রী ও মেয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে এক পর্যায়ে শহিদ মিয়া রাগান্বিত হয়ে তার ন্ত্রী ও মেয়ের গায়ে হাত তুলেন। এর জেরেই তার বড় ভাই ইদ্রিস মিয়ার মধ্যে কলহ বাধেঁ।পরে ইদ্রিস মিয়া ক্ষোভে হাতে থাকা সবল দিয়ে শহিদ মিয়াকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।পরে স্হানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পরার্মশ দেন। পরে নরসিংদী হাসপাতালে নেওয়ার পথে শহিদ মিয়ার মৃত্যু হয়।উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে নিহত শহিদ মিয়ার ছোট বোন ছিদ্দীকা জানান,ছোট ভাই শহিদ ও তার ন্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করেই বড় ভাই ইদ্রিস মিয়া ছোট ভাইকে সাবল দিয়ে আঘাত করে হত্যা করেন।
এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত ওসি আজিজুর রহমান জানান,ঘটনা ঘটার পর খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা মৃল আসামী ইদ্রিস মিয়াকে গ্রেপ্তার করতে পারি এবং লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে ।













