কামিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সম্পন্ন

0
65

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারে সিনিয়র কামিল মাদ্রাসায় শিক্ষক দিবসের শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় করেছেন সাবেক মেয়র আব্দুস শুকুর। মাদ্রাসার শিক্ষকদের সাথে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেয়র বৃহস্পতিবার দুপুরে এ মতবিনিময় সভায় অংশ নেন।

মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল্লাহ হিল বাকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় শিক্ষক ছাড়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের,রাজনীতিবিদ ফয়জুল রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় সাবেক মেয়র আব্দুস শুকুর বলেন, বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে সাবেক শিক্ষামন্ত্রী বিয়ানীবাজারের কৃতি সন্তান নুরুল ইসলাম নাহিদ এমপি’র দায়িত্বকালীন সময়ে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিট্যাল ল্যাব স্থাপনসহ আধুনিক শিক্ষা ব্যবস্থা চালু করা হয়। মাদ্রাসা শিক্ষায়ও লেগেছে আধুনিকতার ছোঁয়া। এজন্য শিক্ষকদের সময় উপযোগী শিক্ষা প্রদান করতে পাঠদানের মান উন্নয়ন করতে হবে।


কামিল মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় সম্পন্ন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here