বিয়ানীবাজারে নতুন ইউএনও নিয়োগ,দায়িত্ব হস্তান্তর

0
101

শাহরিয়ার রহমান,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজারে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন আফসানা তাসলিম। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূর।

দায়িত্ব হস্তান্তরকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম এর আগে জেলা পরিষদ কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশার হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি ওসমানী নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নব যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা আফসানা তাসলিম তার প্রশাসনিক সর্ব কাজে তিনি সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

বিয়ানীবাজারে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ইউএনও হিসেবে যোগ দিয়েছিলেন বিদায়ী কর্মকর্তা। তার শেষ কর্মদিবস পালন করলেন গতকাল ৭ নভেম্বর।


বিয়ানীবাজারে নতুন ইউএনও নিয়োগ,দায়িত্ব হস্তান্তর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here