বগুড়া শেরপুরে প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে গ্যাস ট্যাবলেট নিয়ে অনশন, অস্বীকার করায় আত্মহত্যা।

মাসুম বিল্লাহ,শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরের শাহ বন্দেগি ইউনিয়নের বিয়ের দাবিতে পারভীন আক্তার (৩২) নামের এক বিধবা নারী অনশন করলে প্রেমিক নাজির (৩৫) অস্বীকার করায় সে  আত্মহত্যা করে । আজ মঙ্গলবার (৬ জুলাই) রাত্রি আটটায় খন্দকার টোলা  দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত পারভীন খন্দকার টোলা এলাকার  শাহ আলীর মেয়ে ও মামুনশাহী খোট্টা পাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের স্ত্রী  । জানাযায়, গত ৬ বছর আগে পারভিনের স্বামী মারা যায়। সেই থেকে পারভীন বাবার বাড়িতে থাকে । খন্দকার টোলা এলাকার গোলাম রব্বানীর ছেলে  নাজির তাদের প্রতিবেশি হওয়ায় বাড়ি আসা-যাওয়ায় তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । পরে নাজির  বিয়ের প্রলোভন দিয়ে গত প্রায় ২ বছর যাবত পরকীয়ায় জড়িয়ে পড়ে। কিছুদিন হলো নাজিরকে বিয়ের চাপ সৃষ্টি করলে পারভীনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে আজ মঙ্গলবার দুপুরে পারভিন গ্যাস ট্যাবলেট নিয়ে নাজিরের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করে। এতে নাজির বিয়ে করাতে অস্বিকার করে বাড়ি থেকে পালিয়ে যায়। রাত্রি আটটায় পারভীন গ্যাস ট্যাবলেট খায় । তাকে অসুস্থ অবস্থায় এলাকাবাসী হাসপাতালে নেওয়ার পথে পারভীন মারা যায়। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি , আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারেরকাছে হস্তান্তর করা হবে।


বগুড়া শেরপুরে প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে গ্যাস ট্যাবলেট নিয়ে অনশন, অস্বীকার করায় আত্মহত্যা।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here