সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলছাত্রী উদ্ধার-আপহরণকারী আটক।

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুল ছাত্রীকে অপহরনের পর উদ্ধার ও অপহরনকারীকে আটক করেছে পুলিশ। সোমবার থানার কালিকাপুর এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

অপহরনকারী সলঙ্গা থানার রৌহাদহ গ্রামের আব্দুল মমিনের ছেলে সুমন (২০)কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার স্কুলছাত্রী অপহরণের শিকার হলে ছাত্রীর বাবা অলিদহ গ্রামের আবু তালেব দুপুর ২টার দিকে সলঙ্গা থানায় একটি অপহরণ মামলা করেন।

মামলা সূত্রে জানাগেছে,নাবালিকা মেয়ে ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সাবিনা খাতুন কে (১৩)পাশ্ববর্তী রৌহাদহ গ্রামের সুমন বিয়ের প্রলোভন দিয়ে অপহরন করে নিয়ে যাচ্ছে ।বিষয়টি জানার পর দ্রুত থানায় অভিযোগ করলে সলঙ্গা থানা পুলিশ কালিকাপুর এলাকা থেকে ভিকটিমসহ অপহরণকারীকে আটক করে।

দ্রত সময়ের মধ্যে ভিকটিম উদ্ধার ও আসামী কে আটক করে বিরতিহীন ভাবে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত সমাপ্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী।

শেয়ার করুন

সিরাজগঞ্জের সলঙ্গায় স্কুলছাত্রী উদ্ধার-আপহরণকারী আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here