লকডাউনের ষষ্ঠ দিনে হবিগঞ্জের মাধবপুরে কঠোর অবস্থানে দেখা গেছে আইশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সকাল থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক জনমানব শূন্য ও বিপনি বিতানগুলো বন্ধ দেখা গেছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় রয়েছে। চলছে ভ্রাম্যমান আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের পঞ্চম দিনের দুপুর ১টা পর্যন্ত উপজেলার পৌর শহরে ১৪ টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মহিউদ্দিন। অভিযান চলাকালীন সময়ে সহযোগিতা করেন সেনাবাহিনীর সদস্যরা ও পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে এবং তল্লাশি করা হচ্ছে।