নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

0
192

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি:

বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানেন ৯৮তম জম্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) বিকেলে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সুলতান মঞ্চ চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল রশীদ। এর আগে একটি র‌্যালি এস এম সুলতান কমপ্লেক্সে চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুলতান মঞ্চ চত্বরে এসে শেষ হয়। নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেন।

জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম, নড়াইল ভিক্টোরিয়া কলেজেরে অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, পৌর মেয়র আনঞ্জুমান আরাসহ সরকারি কর্মকর্তা,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে সুলতান মঞ্চে ১৪ দিনব্যাপী এ মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে- শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা,দেশ-বিদেশের চিত্রশিল্পীদের আঁকা ছবির প্রদশর্নী,গ্রামীণ বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা যেমন- কাবাডি, লাঠি খেলা, কুস্তি, ভলিবল, স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদেও পরিবেশনায় পল্লীগীতি, লালনগীতি, বাউল গান, কবিগান, জারীগান, সারিগান, অষ্টকগান নিয়ে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া প্রতিদিন শিল্পী এস এম সুলতানের জীবন দর্শন, শিল্পীসত্তা ও কর্মময় জীবন নিয়ে সেমিনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। এ দিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদকথ প্রদান করা হবে। আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে।

এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।


নড়াইলে ১৪ দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here