পবিপ্রবি’তে বাধঁনের নতুন নেতৃত্বে আাসাদ ও সাব্বির

0
67

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুৃমকি পটুয়াখালী

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)ইউনিটের নতুন কার্যকরী কমিটিতে মোঃ আসাদুজ্জামান আসাদকে সভাপতি ও মোঃ সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন কক্ষে রাত ৮.০০ টায় মোঃ এহসানুল হক পাভেল এর সভাপতিত্বে ও মোঃ জাহিদ হাসান শোয়েব এর সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাঁধন পবিপ্রবি ইউনিট কার্যকরী কমিটি-২০২৩ ও বিভিন্ন হলের উপকমিটিও ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান অনুষদের ৩য় বর্ষের এবং সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন ব্যবসায় প্রশাসন অনুষদের ৩য় বর্ষের শিক্ষার্থী।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বাঁধন পবিপ্রবি ইউনিটের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বাঁধনের উপদেষ্টাসহ অন্যান্য বাঁধন কর্মীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রধান অতিথির বক্তব্যে নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বলেন,প্রতিষ্ঠাকালীন সময় থেকে এ পর্যন্ত বাঁধন রক্তদান করে আর্ত মানবতার সেবায় যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।সেবার এ ধারাবাহিকতা অব্যাহত রেখে নতুন এ কমিটি মানুষের কল্যাণের স্বার্থে আরও সংযুক্ত হবে সেটিই আমার প্রত্যাশা।


পবিপ্রবি’তে বাধঁনের নতুন নেতৃত্বে আাসাদ ও সাব্বির

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here