দুমকিতে আংগারিয়া ইউনিয়ন বিএনপির ‘নীরব পদযাত্রা’ মুখরিত ছিল মিছিল–স্লোগানে

0
68

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালী দুমকি উপজেলায় আংগারিয়া ইউনিয়নে বিএনপি নেতা–কর্মীদের মিছিল–স্লোগানে মুখর হয়ে ওঠে বিএনপির পদযাত্রা কর্মসূচি।

শনিবার (১১ ফেব্রুয়ারি) আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির নেতা –কর্মীদের মিছিল–স্লোগানে মুখর হয়ে ওঠে বিএনপির পদযাত্রা কর্মসূচি। আঙ্গারিয়া বন্দর পাতাবুনিয়া বাজার, কদমতলা, দুমকি টিএনটি অফিস,। ১১ ফেব্রুয়ারি বিএনপির কর্মসূচি ছিল নীরব পদযাত্রার। সেই কর্মসূচিতে অংশ নেওয়া নেতা-কর্মীরা স্লোগান দিলেন, মিছিলও করলেন। এসব স্লোগান ছিল সরকার, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং পুলিশের নির্যাতন–হয়রানির বিরুদ্ধে। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা প্রায় ১০ কিলোমিটার সড়ক পায়ে হাঁটেন। আঙ্গারি বন্দর, কদম তলা,দুমকি টিএনটি অফিস পর্যন্ত হেঁটে যেতে সময় লাগে ১ ঘণ্টা ৪৫ মিনিট।

আজ শনিবার আংগারিয়া ইউনিয়ন বিএনপির নিঃশব্দ পদযাত্রা কর্মসূচিতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। দলীয় নির্দেশনা মোতাবেক গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী দলের নেতা-কর্মীরা।

‘পদযাত্রা’ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল জি এম আনিসুর রহমান, মোঃ নুরুল ইসলাম খান (সাধারণ সম্পাদক আংগারিয়া ইউনিয়ন) হাবিবুর রহমান নান্নু (যুগ্ন আহবায়ক দুমকি উপজেলা যুবদল)

পদযাত্রা শুরুর পর কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিটি এলাকার নেতা-কর্মীরা মিছিল ও স্লোগান দেওয়া শুরু করেন। তখন বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে বলেন, খালেদা জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই; এক জিয়া লোকান্তরে, লক্ষ্য জিয়া ঘরে ঘরে’। আর সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া স্লোগানগুলো হচ্ছে—‘চোর চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর; হাসিনার গদিতে, আগুন জ্বালো এক সাথে; ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’।

পদযাত্রা শেষে আংগারিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মুহিব্বুল্লাহ বোর্ড স্কুল দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘শান্তিপূর্ণভাবে পদযাত্রায় অংশ নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদলের, মহিলা দলের বিভিন্ন, ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন,আমরা আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি।


দুমকিতে আংগারিয়া ইউনিয়ন বিএনপির ‘নীরব পদযাত্রা’ মুখরিত ছিল মিছিল–স্লোগানে

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here