
খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে বাংলাদেশ এ্যথলেটিকস ফেডারেশন আয়োজিত জেলা পর্যায়ে ‘শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার’ শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার (১১ ফেব্রূয়ারি)সকালে স্থানীয় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক মোহম্মদ হাবিবুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরসহ উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগি মোট ১৬টি ইভেন্টে অংশগ্রহন করছে।













