ভুল ফুল

0
80

ফারাহ্ শারমিন

প্রতিটা ভোরের বাঁকে নতুন গল্প লেখা থাকবে
কিছু বিমূর্ত প্রাণ আবছা কাহিনী
এলোমেলো ছবি আঁকবে।

নামহীন কিছু বসন্ত রঙ দরজায় কাটে নকশা,
আমি তুমি ছাড়া চোখে নেমে আসে
বসন্তে যেনো বরষা।

প্রাচীন পথে লিখে দিও তবু আমার পুরানো প্রাপ্তি
রোজ রোজ ভোরে ভুল করে হাসি
তোমারই হাসির ব্যাপ্তি।

না বলা কথার প্রহর কাটে না, না দেখা স্মৃতির গভীরে।
ভুল ফুল ফোটে ভুল নাম ধরে,
ভুল সময়ের আড়ালে।


ভুল ফুল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here