কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে বিকাশ কর্মীর টাকা ছিনতাই আটক তিন।

0
143

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে ছিনতাই এর ঘটনা ঘটেছে।এ ঘটনাকে কেন্দ্র করে বঙ্গ সোনাহাট ইউনিয়নের লক্ষিমোড় ও ঘুন্টিঘর এলাকার মাঝামাঝি স্হানে বিকাশ কর্মীর নিকট থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। ভূরুঙ্গামারী থানা পুলিশ ও কচাকাটা থানা পুলিশের যৌথ অভিযানে আজ বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিসাকুড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ৭ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে আটক তিনজনকে ভূরুঙ্গামারী থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে পুলিশ।

আটককৃতরা হল নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বোয়ালের ডারা গ্রামের আজিজুল হকের পূত্র খাদেমুল(২৭) নাগেশ্বরী পৌরসভার মন্টিটারি দিঘিরপাড় এলাকার মৃত সতিমোহন বর্মনের পূত্র প্রসেনজিৎ (২৬) ও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের ছনবান্ধা খলিসাকুড়ি এলাকার খলিলুর রহমানের পূত্র মুন্নাফ আলী(২৫)। এই ঘটনার মূলহোতা বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইরকুঠি গ্রামের হালিম মন্ডলের পূত্র মোস্তফা (২৮) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিবরণে জানাগেছে, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর ব্যাংক একাউন্ট থেকে আজ রবিবার সকালে ইসলামী ব্যাংক ভূরুঙ্গামারী শাখা থেকে টাকা উঠিয়ে বিভিন্ন রোডের ১০ জন কর্মীর মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। সোনাহাট রোডে শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ নামের ২ জন কর্মী ১৫ লাখ টাকা নিয়ে রওয়ানা দেন। ভূরুঙ্গামারী – সোনাহাট স্থলবন্দর সড়কের লক্ষ্মীমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় তারা পৌছালে পিছন দিক থেকে একটি লাল রং এর ১৫০ সিসি পালসার মোটর সাইকেল তাদেরকে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে রায় এবং তারা দুজনই আহত হন।এসময় ফিল্মী কায়দায় ছিনতাই কারীরা টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিকাশের ২ কর্মী শ্রী শুভ কুমার রায় ও বিদ্যুৎ চন্দ্র বর্মণ বলেন, আমরা মোটর সাইকেলে করে একটি ব্যাগে বিকাশের ১৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলাম,লক্ষিমোড় ও ঘুন্টিঘরের মাঝামাঝি জায়গায় পৌছালে পিছন দিক থেকে একটি পালসার মোটর সাইকেল আমাদের মোটর সাইকেলকে উদ্দেশ্যে করে ধাক্কা দিলে আমরা আমাদের মোটরসাইকেল থেকে পড়ে যাই। এসময় ওই মোটর সাইকেলে থাকা তিনজনের দুইজন নেমে এসে আমাদের টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।এ ঘটনাটি শোনার পর বিকাশ এজেন্ট মেসার্স জনতা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবু সাদাত মোঃ সায়েম বলেন, ঘটনাটি শোনা মাত্রই জরুরী সেবা কল সেন্টার ৯৯৯ এ ফোন করে সাহায্য চেয়েছি। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) আজাহার আলীর কাছে জানতে চাইলে, তিনি জানান, তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ফিল্মী স্টাইলে বিকাশ কর্মীর টাকা ছিনতাই আটক তিন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here