ঈদে রিলিজ হচ্ছে সাগর তালুকদারের নতুন রোমান্টিক গান “ও সুন্দরী বিয়ানসাব”

0
1343

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রিয় সংগীত শিল্পী সাগর তালুকদারের কন্ঠে রিলিজ হচ্ছে “ও সুন্দরী বিয়ানসাব” শিরোনামে নতুন গান। মাসুদ পারভেজ এর আয়োজনে, ‘এম এস মিউজিক স্টুডিওর’ ব্যানারে এই গানটিতে কথা, সুর এবং কন্ঠ দিয়েছেন সাগর তালুকদার। সঙ্গিত আয়োজন করেছেন জামিউল হাসান।

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সাগর তালুকদারের কন্ঠে এই গানটি দর্শকের মনে জায়গা করে নেবে বলে আশা করা যাচ্ছে। এর আগে সাগর তালুকদারের অনেক গান জনপ্রিয়তা পেয়েছে, যার মাঝে সম্প্রতি “নয়াবাড়ি” শিরোনামের গানটি ইউটিউব এবং টিকটিকে তমুল জনপ্রিয়তা লাভ করে। ইউটিউবে মাত্র ৪মাসে গানটি ১মিলিয়ন + ভিউ এবং টিকটকে দেশ-বিদেশে জনপ্রিয়তা লাভ করেছে। এই কন্ঠ শিল্পীর সাথে কথা বলে জানা গেছে ইতিমধ্যে তার একটি প্লেবেক হয়েছে, রাজু চৌধুরী পরিচালিত, শাপলা মিডিয়ার প্রজোজনায় জ্বলছি আমি সিনেমার টাইটেল গান জ্বলছি আমি শিরোনামে গানটির সঙ্গিত আয়োজক জনপ্রিয় শামীম মাহমুদ। তাছাড়া সাগর তালুকদারের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম “কি মায়া, রঙ্গিলা ঘুড়ি, সাই কোম্পানির গাড়ি, তুমি চাইলেই, বাজি, একটা চাকরি চাই, একা থাকার জ্বালা, তার সাথে জিবন যাপন, চইলা গেলা বন্ধু তুমি, সর্বনাশ, কলিজায় দাগা দিলি, তোমার বিষের ছুরি, কোনটা সাদা কোনটা কালা সহ আরো অসংখ্য জনপ্রিয়গান।

দর্শকদের উদ্দেশ্যে সাগর তালুকদার বলেন, “সবার ভালোবাসা নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই শুদ্ধ সংস্কৃতিকে। বাংলার লোক গান কে ছড়িয়ে দিতে চাই বিশ্বসংস্কৃতি অঙ্গনে।এজন্য সকলের সহযোগীতা কামনা করছি।”


ঈদে রিলিজ হচ্ছে সাগর তালুকদারের নতুন রোমান্টিক গান “ও সুন্দরী বিয়ানসাব”

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here