পাথরবাড়ীয়ায় বিশিষ্ট ব্যবসায়ী প্রাইভেট কার চুরি।

0
101

নিখিল বিশ্বাস,স্টাফ রিপোর্টার খোকসা কুষ্টিয়া

প্রতিনিয়ত চুরির ঘটনার অংশ হিসাবে এবার কুমারখালীর পাথরবাড়ীয়া থেকে প্রাইভেট কার চুরি হয়েছে।

সোমবার দিবাগত ভোর রাতে শহরের পাথরবাড়ীয়া এলাকার মোঃ মাসুদ রানার বাড়ির গ্যারেজ থেকে চোরেরা প্রাইভেট গাড়ীটি চুরি করে নিয়ে যায়।

কুষ্টিয়ার কুমারখালীর বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদ রানা বলেন, গাড়ির মডেল Car Saloon Nissan 2004, Dhaka Metro Kha-12-0049, Chasing Number Jnicean1620-017022, Engin number Qg13-324852 সাদা রং এর প্রাইভেটকারটি আমি নিজে ব্যবহার করতাম। গাড়ীটি বাড়ির গ্যারেজে পার্কিং করে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। ভোর চারটার দিকে ড্রাইভার ফারুক ঘুম থেকে উঠে দেখে গাড়ীটি গ্যারেজে আছে। ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে গাড়ীটি চুরি করে নিয়েছে বলে ধারনা করেন। পরে কুমারখালী থানায় অজ্ঞাত নামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

গাড়ির মালিকের নাম মোঃ মাসুদ রানা, পিতা-মৃতঃ আমদ আলী গ্ৰাম-পাথরবাড়ীয়া, থানা -কুমারখালী, জেলা- কুষ্টিয়া।

যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে ০১৭৪৯৬৯৬৫৭৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


পাথরবাড়ীয়ায় বিশিষ্ট ব্যবসায়ী প্রাইভেট কার চুরি।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here