
মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট
অদ্য ১১ এপ্রিল ২০২৩ খ্রি. লালমনিরহাট জেলার আদিতমারী থানা পরিদর্শন করেন লালমনিরহাট জেলার জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ ।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সরোয়ার, সহকারী কমিশনার ভুমি রওনাতুন জান্নাত । জেলা প্রশাসক থানায় অবস্থিত অস্ত্রাগার, মালখানা, পুরুষ মহিলা হাজত, নারী শিশু হেল্প ডেক্সসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
এছাড়াও তিনি বিভিন্ন রেজিস্টারপত্র চেক করেন এবং পরিদর্শন সংক্রান্তে প্রতিবেদন বইয়ে পরিদর্শন নোট লিখেন। এসময় আরো উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক, সহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ। জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ থানা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।













