
আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা কালিগঞ্জের রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে বালুর ট্রাকের ধাক্কায় রেহেনা পারভিন (২৫) নামে এক মহিলার মৃত্যু ও মারাত্মকভাবে আহত হয়েছেন স্বামী নয়ন শেখ (৩০) । মঙ্গলবার সকাল১১ টায় ৩০ মিনিটে শ্যামনগর -কালিগঞ্জ মহাসড়কের রোকেয়া মনসুর মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেহেনা বেগম নয়ন শেখের স্ত্রী এবং মোটরবাইক চালক নয়ন শেখ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কালিগঞ্জ সূত্রে জানা যায় , মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে শ্যামনগর – কালিগঞ্জ মহাসড়কের রোকেয়া মুনসুর মহিলা কলেজের সামনে শ্যামনগর থেকে নাজিমগঞ্জ বাজারে মার্কেটিং করতে আসা পালসার বাইক আরোহী দম্পতি এবং অপর দিক থেকে আসা একটি হেলপার চালিত দ্রুতগতির বালুর ট্রাক (যশোর ড ১১-৩৩১৮) মোটরবাইককে সাইড না দেওয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রেহেনা নামে এক মহিলা এবং মারাত্মকভাবে দুর্ঘটনায় শিকার নয়ন শেখকে স্থানীয় জনগণ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের চৌকস কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু ট্রাক ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, এখনো পর্যন্ত নিহতের পরিবার থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা













