আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেল আটক।

0
101

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

আজ আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এসআই মিজানুর রহমান এর নের্তৃত্বে আদিতমারী থানা পুলিশ বিশেষ অভিযান করাকালে ০৮ নং মহিষখোচা ইউপির চন্ডিমারী মৌজাস্থ জনৈক মোঃ রুহুল আমিন এর বসতবাড়ীর পাশ হতে ৯৩ (তিরানব্বই) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও মাদক বহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করেন। এ সময় ২ জন আসামী পালিয়ে যায়। পরবর্তীতে পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-১৪, তাং-১২/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৩(গ )/৩৮/৪১ রুজু করা হয়।

উদ্ধারকারী অফিসার এসআই মিজানুর রহমান, এএসআই সিরাজুল ইসলাম, এএসআই ও সঙ্গীয় অফিসার-ফোর্স আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩ বোতল ফেন্সিডিল ও মটর সাইকেল আটক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here