নড়াইলে পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

0
60

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ১১৬ পিস ইয়াবাসহ ১ জন মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রহমত আলী(২৩) নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামের জনৈক বাবুল শেখের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ এপ্রিল সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওবাইদুর রহমানের দিক-নির্দেশনায় এসআই(নিঃ) সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানাধীন কুলাইগাছি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।

মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।


নড়াইলে পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here