ভূরুঙ্গামারীতে মানবিক চেয়ারম্যান হিসাবে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে মায়নুল ইসলাম

0
207

মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মানবিক চেয়ারম্যান হিসাবে এলাকায় বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন ১০ নং বঙ্গ সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মায়নুল ইসলাম লিটন।

তিনি দীর্ঘদিন ধরে বঙ্গ সোনাহাট ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছে। রাজনীতি জীবনে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মসূচি পালন করে জনগণের এক সেতু বন্ধন তৈরি করেন।

জনগণের এই ভালোবাসা স্বরুপ বিগত নির্বাচনে নৌকা মার্কা প্রতিক নিয়ে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচনী ইশতেহারে জনগণকে দেওয়া কথা রাখতে তিনি বিভিন্ন সময় এলাকাবাসীর দোরগোড়ায় গিয়ে খোঁজ খবর নিচ্ছেন,গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ,ত্রাণ বিতরণ, বিনামূল্যে অনলাইনের মাধ্যমে ভিজিএফ,ভিজিডি, বয়স্ক ভাতা,বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সরকারের দেওয়া ইউনিয়ন পরিষদের দেওয়া বাজেট সঠিক ভাবে বিতরণ করে যাচ্ছেন।

জনগণ যেন ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডে কোন আর্থিক লেনদেন না করেন সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করেন৷ তার এই উন্নয়ন মুলক কর্মকান্ডের বিষয়ে ভবিষ্যত পরিকল্পনার কথা জানতে চাইলে, চেয়ারম্যান মায়নুল ইসলাম লিটন জানান, আমি জনগণের ভালোবাসার একজন সামান্য খাদেম। জনগণ আমাকে (০৫) পাঁচ বছরের জন্য নির্বাচিত করেছেন, আমি নৌকা মার্কা প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছি।

তাই আমার ইউনিয়নে সরকারের দেওয়া বরাদ্দের সব টুকু দিয়ে ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য জনগণের সহযোগিতা আমার একান্ত কাম্য।


ভূরুঙ্গামারীতে মানবিক চেয়ারম্যান হিসাবে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে মায়নুল ইসলাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here