
শাহ্ আলম মাসুম,বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
“দেশের উন্নয়ন – মানুষের ভাগ্য পরিবর্তন” এই শ্লোগানকে সামনে রেখে শেখ হাসিনা সরকারের উন্নয়ন জনগনের মধ্যে তুলে ধরতে উঠান বৈঠক করেছেন বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়ন আওয়ামী লীগ।
সোমবার পহেলা মে বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভানোর গোয়ালটলী গ্রামে উঠান বৈঠকের আয়োজন করা হয়। উক্ত উঠান বৈঠকে ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি মহোদয়ের সুযোগ্য পুত্র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
প্রধান আলোচকের বক্তব্যে সুজন বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্বিতে থাকে, দেশও এগিয়ে যায়। সুজন বলেন, আমি এখানে উপস্থিত হয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বার্তা নিয়ে। আর সামনে জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবে তারই পাশে আপনাদের থাকতে হবে বলে জনগণের দৃষ্টি আকর্ষণ করেন সুজন। তিনি গোয়ালটুলি সহ পুরো ভানোর ইউনিয়নবাসির জনগনের সার্বিক সেবা প্রদানের বিষয়টিরও আশ্বস্ত করেন। আর আপনারা আমার পিতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ও আমাকে যে কোনো সময় পাশে পাবেন। কোনো কিছুর প্রয়োজনে আপনারা নিজে আমার পিতা অথবা আমার কাছে যাবেন, এতে কোনো নেতা বা তৃতীয় পক্ষের দরকার নেই। এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার জন্য আহবান জানান।
এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক বসন্তের কোকিলের আবির্ভাব ঘটেছে, এই বসন্তের কোকিল হতে আপনারা বিরত থাকবেন। আর এই বসন্তের কোকিলের দ্বারা আপনারা বিভ্রান্ত হবেন না। জননেতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ও তার সুযোগ্য পুত্র মাজহারুল ইসলাম সুজন আপনাদের পাশে ছিল এবং থাকবে।
ভানোরের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনকে সহযোগিতা করতে হবে। উক্ত ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন বলেন, জনগণের টাকা নেতাদের মেরে খাওয়ার আর সুযোগ নাই। কারন, জননেতা আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির নির্দেশনায় তার সুযোগ্য পুত্র মাজহারুল ইসলাম সুজন জনগণের হাতে হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেট ও উপহার পৌঁছে দেন।
উঠান বৈঠকের সমাপনী বক্তব্যে সভাপতি দেলোয়ার হোসেন সিদ্দিকী বলেন, শেখ হাসিনা সরকারে অনেক উন্নয়ন আমরা ভানোর ইউনিয়নবাসি পেয়েছি। আরো যেসব ছোটো ছোটো জায়গায় উন্নয়ন হয়নি, তা যেন আমার আমাদের দবিরুল ইসলাম এমপির মাধ্যমে পাই বলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এবং উক্ত উঠান বৈঠকে উপজেলা তাঁতী লীগের সভাপতি সাদেকুল ইসলাম, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুজন ঘোষ, সাধারণ জনগণ সহ আরো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।













